1. admin@banglatoday24.xyz : admin :
  2. info@banglatoday24.xyz : নাহিদ আলম আলম : নাহিদ আলম আলম
  3. shahjalal7633607@gmail.com : শাহজালাল আজমাঈন : শাহজালাল আজমাঈন
  4. Alraji12121j@gmail.com : আল-রাজি -ভূঁইয়া : আল-রাজি -ভূঁইয়া
  5. rakibahammed920@gmail.com : Rakib Ahammed : Rakib Ahammed
  6. editor@banglatoday24.xyz : Roni RP : Roni RP
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি: বাখরনগর গেইট থেকে ট্রাকের বডি চুরি গোবিন্দগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি,আমন ধানের জমিতে প্রাণ ফেরার আশা কৃষকের মাধবপুরের উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতি, মানুষের পাশে এমপি সৈয়দ মো: ফয়সল সাহেব ইসলামী নজরুল সংগীতে সিলেট বিভাগে প্রথম দিরাইয়ের শেখ মারুফ হাসান, এবার জাতীয় পর্যায়ে লড়ার প্রস্তুতি মাধবপুরে ফসলের বাজারদরে ওঠানামা, ন্যায্যমূল্যের প্রত্যাশায় কৃষক বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু, সাইবার অপরাধ রোধে তরুণদের জোর মাধবপুরে বসতঘর থেকে ১০৪ বোতল এসকুফ সিরাপ উদ্ধার মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মাধবপুরের বাগানগুলোতেও বাড়ছে প্রস্তুতি মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
নোটিশ:
আমাদের ওয়েবসাইটে আপনার কোম্পানি ,পন্য বা যেকোনো ধরণের বিজ্ঞাপন প্রচার করতে চাইলে নিম্নে দেওয়া মেইলে যোগাযোগ করার আহ্বান করা যাচ্ছে- advertise@banglatoday24.xyz , মোবাইলঃ- ০৯৬৪৯৩৯৬৭৮১ ধন্যবাদ।

দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মাধবপুরের বাগানগুলোতেও বাড়ছে প্রস্তুতি

MD JARIF / ২২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

৩০

দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মাধবপুরে বাড়ছে আলোচনা

 

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ নভেম্বর সারাদেশের চা বাগানগুলোতে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চা বাগানগুলোর শ্রমিকদের মধ্যেও আলোচনা ও আগ্রহ বাড়ছে।

 

চা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, দেশের ২৩১টি চা বাগান পঞ্চায়েতে এ নির্বাচনে প্রায় ৯৮ হাজার শ্রমিক ভোট দেওয়ার কথা রয়েছে। একই দিনে বাগান পঞ্চায়েতের পাশাপাশি ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব ও সাতটি ভ্যালির নেতৃত্ব নির্বাচনও অনুষ্ঠিত হবে।

 

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় মূল ও ফাঁড়ি মিলিয়ে মোট ৪১টি চা বাগান রয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর এসব বাগানের শ্রমিকদের মধ্যে সম্ভাব্য প্রার্থী ও নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

শ্রমিকদের প্রধান প্রত্যাশার মধ্যে রয়েছে নিয়মিত মজুরি পরিশোধ, মজুরি বৃদ্ধি, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কাজ করা। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় যোগ্য ও শ্রমিকবান্ধব নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা করছেন তাঁরা।

 

নির্বাচন উপলক্ষে আগামী ৩০ অক্টোবর তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

দীর্ঘ বিরতির পর এই নির্বাচন চা শ্রমিকদের নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন মাধবপুরের চা বাগানগুলোতে শ্রমিকদের পছন্দের নেতৃত্ব কারা হন, সেদিকেই নজর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/