1. admin@banglatoday24.xyz : admin :
  2. info@banglatoday24.xyz : নাহিদ আলম আলম : নাহিদ আলম আলম
  3. shahjalal7633607@gmail.com : শাহজালাল আজমাঈন : শাহজালাল আজমাঈন
  4. Alraji12121j@gmail.com : আল-রাজি -ভূঁইয়া : আল-রাজি -ভূঁইয়া
  5. editor@banglatoday24.xyz : Roni RP : Roni RP
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পাঁচ ধাপে হবিগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন, মাধবপুরে ভোট ১৩ মে ২০২৭ ঠাকুরগাঁও উপ-নির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পত্রিকা: ‘নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার’ অর্থনীতির বিপদ ক্ষমতাসীনরা টের পেতে শুরু করেছেন মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ
নোটিশ:
আমাদের ওয়েবসাইটে আপনার কোম্পানি ,পন্য বা যেকোনো ধরণের বিজ্ঞাপন প্রচার করতে চাইলে নিম্নে দেওয়া মেইলে যোগাযোগ করার আহ্বান করা যাচ্ছে- advertise@banglatoday24.xyz , মোবাইলঃ- ০৯৬৪৯৩৯৬৭৮১ ধন্যবাদ।

পাঁচ ধাপে হবিগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন, মাধবপুরে ভোট ১৩ মে ২০২৭

MD JARIF / ২০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

২৪

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হয়ে পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

 

হবিগঞ্জ জেলার জন্য প্রকাশিত সময়সূচির তথ্য অনুযায়ী, হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নে ২১ জানুয়ারি ২০২৭ প্রথম ধাপে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

৪ ফেব্রুয়ারি ২০২৭ দ্বিতীয় ধাপে আজমিরীগঞ্জের ৫টি ও নবীগঞ্জের ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণের কথা রয়েছে।

 

এরপর ২৯ এপ্রিল ২০২৭ তৃতীয় ধাপে লাখাইয়ের ৬টি ও বানিয়াচংয়ের ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

১৩ মে ২০২৭ চতুর্থ ধাপে মাধবপুরের ১১টি ও চুনারুঘাটের ১০টি ইউনিয়নে ভোটগ্রহণের কথা রয়েছে। ফলে মাধবপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি ও আলোচনা বাড়তে পারে।

 

সবশেষে ২৭ মে ২০২৭ পঞ্চম ধাপে বাহুবলের ৭টি ও শায়েস্তাগঞ্জের ৩টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মেয়াদোত্তীর্ণ প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

তবে উপজেলা ও ইউনিয়নভিত্তিক চূড়ান্ত তফসিল, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের তারিখ সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/