1. admin@banglatoday24.xyz : admin :
  2. info@banglatoday24.xyz : নাহিদ আলম আলম : নাহিদ আলম আলম
  3. shahjalal7633607@gmail.com : শাহজালাল আজমাঈন : শাহজালাল আজমাঈন
  4. Alraji12121j@gmail.com : আল-রাজি -ভূঁইয়া : আল-রাজি -ভূঁইয়া
  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে জ্ঞানেশের অনিয়ম নিয়ে দুই কমিশনারের চিঠি জ্ঞানেশের কাছেই ফেরত পাঠান কেবিনেট সচিব বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুরের সন্তান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন মাহি জাতীয়তাবাদী আই সি টি ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রবাসীদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর চমক নিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতে হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশে বৃষ্টি হতে পারে মঙ্গলবার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুরের সন্তান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন মাহি জাতীয়তাবাদী আই সি টি ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন

শাহজালাল আজমাঈন / ২১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

২৩

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাত থেকে ফ্যাসিবাদী প্রভাব দূর করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি এবং আগামী পাঁচ বছরের মধ্যে এ খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)। এ লক্ষ্যে সংগঠনটি ১০৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। ফোরামের আট সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক এবং সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল। ১০৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হয়েছেন প্রকৌশলী রাফায়েল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. মামুন অর রশিদ। বুধবার (২১ অক্টোবর) এনআইসিটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ পেশাজীবীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, যারা দেশের আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। যোগাযোগ করা হলে ফোরামের উপদেষ্টা কমিটির সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক বলেন, দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে কাজ করবে তাদের সংগঠন। তিনি বলেন, আমরা দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করতে চাই, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে চাই। এর মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে এ খাতে আরও প্রতিযোগিতামূলক পরিবেশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি উদ্যোক্তা ও দক্ষ জনবলের জন্য অধিক সুযোগ তৈরি করা প্রয়োজন। সফটওয়্যার, তথ্য প্রযুক্তিনির্ভর সেবা এবং প্রযুক্তিভিত্তিক অন্যান্য পণ্য রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ ও বৈদেশিক মুদ্রা আয় বাড়াতেও ভূমিকা রাখতে চায় ফোরাম। ফোরামের মতে, সেবার মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাজের সুযোগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিপণ্য ও সেবা রপ্তানি সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ বছরে রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হলে রপ্তানিমুখী প্রযুক্তি ব্যবসার ধারাবাহিক প্রবৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ জোরদার করতে হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত সাধারণ সম্পাদক মামুন। একই সঙ্গে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও সুষ্ঠু প্রতিযোগিতাকে উৎসাহিত করে এমন নীতিগত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। নবগঠিত কমিটি ফোরাম লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। প্রচলিত রপ্তানি খাতের বাইরে নতুন খাতের বিকাশ এবং অর্থনীতিতে প্রযুক্তিনির্ভর সেবার অবদান বাড়ানোর যে প্রচেষ্টা বাংলাদেশে চলছে, তারই অংশ হিসেবে আইসিটি খাতের রপ্তানি সম্প্রসারণের এ লক্ষ্য সামনে এনেছে এই ফোরাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/