1. admin@banglatoday24.xyz : admin :
  2. info@banglatoday24.xyz : নাহিদ আলম আলম : নাহিদ আলম আলম
  3. shahjalal7633607@gmail.com : শাহজালাল আজমাঈন : শাহজালাল আজমাঈন
  4. Alraji12121j@gmail.com : আল-রাজি -ভূঁইয়া : আল-রাজি -ভূঁইয়া
  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর আবার ইরানে বড় হামলার ছক ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচার হওয়া ছয় বাংলাদেশি দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ, অস্পৃশ্যতা ফেরানোর অভিযোগ বিরোধীদের ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান ভূঁইয়ার প্রস্তাবে দেবপুরের অবহেলিত সড়ক উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়! গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান ভূঁইয়ার প্রস্তাবে দেবপুরের অবহেলিত সড়ক উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ

AL-RAJI-BHUIYA / ৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

৩৭

ধর্মঘর প্রতিনিধি:

ধর্মঘর ইউনিয়নের ১নং দেবপুর ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত একটি সড়ক নির্মাণ ও উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সড়কটি উন্নয়নের প্রস্তাব উন্নয়ন কমিটির সভায় উত্থাপন করেন আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান ভূঁইয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক আইডির দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিন ও তাঁর সুযোগ্য নাতি আল রাজি ভূঁইয়া।

তিনি জানান, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত উন্নয়ন কমিটির সভায় ধর্মঘর ইউনিয়ন বিএনপির সভাপতি ও হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের উন্নয়ন কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান ভূঁইয়া ধর্মঘর ইউনিয়নের ১নং দেবপুর ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত সড়কটির উন্নয়নের প্রস্তাব উত্থাপন করেন।

 

প্রস্তাবিত সড়কটি মদিনা মার্কেটের সামনে ব্যাপারী বাড়ি থেকে ফতিপুর গ্রামের মধ্য দিয়ে নদীর পাড় পর্যন্ত বিস্তৃত। স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সড়কটিতে আধুনিক ও টেকসই ইউনিক ব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান ভূঁইয়ার উত্থাপিত প্রস্তাবের পর সড়কটির নির্মাণ ও উন্নয়নকাজের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছেন হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব।

 

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে দেবপুর ও ফতিপুর এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং ধর্মঘর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটবে।এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিনের অবহেলিত সড়কটির উন্নয়নের প্রস্তাব উত্থাপন করায় আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান ভূঁইয়ার প্রতি এবং ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদানের জন্য হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/