1. admin@banglatoday24.xyz : admin :
  2. info@banglatoday24.xyz : নাহিদ আলম আলম : নাহিদ আলম আলম
  3. shahjalal7633607@gmail.com : শাহজালাল আজমাঈন : শাহজালাল আজমাঈন
  4. Alraji12121j@gmail.com : আল-রাজি -ভূঁইয়া : আল-রাজি -ভূঁইয়া
  5. rakibahammed920@gmail.com : Rakib Ahammed : Rakib Ahammed
  6. editor@banglatoday24.xyz : Roni RP : Roni RP
  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে খেলাধুলার বিরোধে সংঘর্ষ, পাঁচজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ রাজনীতিবিদ নয় রাজনীতিজীবীরাই সংকটের বড় কারণ। 🗣Said___Al-Raji-Bhuiya দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল মাধবপুরে এক রাতে তিন বিদ্যালয়ে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সিলেটে রায়হান হত্যা মামলায় আকবরের মৃত্যুদণ্ড, পলাতক ৫ আসামি মাধবপুর–চুনারুঘাটের উন্নয়ন ও জনস্বার্থ নিয়ে আলোচনায় এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব, ১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১ বছরের সঙ্গীকে: সালাউদ্দিন আম্মার গোবিন্দগঞ্জের সাপমারা কাটামোড়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন৷ হারানো বিজ্ঞপ্তি: বাখরনগর গেইট থেকে ট্রাকের বডি চুরি গোবিন্দগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি,আমন ধানের জমিতে প্রাণ ফেরার আশা কৃষকের
নোটিশ:
আমাদের ওয়েবসাইটে আপনার কোম্পানি ,পন্য বা যেকোনো ধরণের বিজ্ঞাপন প্রচার করতে চাইলে নিম্নে দেওয়া মেইলে যোগাযোগ করার আহ্বান করা যাচ্ছে- advertise@banglatoday24.xyz , মোবাইলঃ- ০৯৬৪৯৩৯৬৭৮১ ধন্যবাদ।

দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল

MD JARIF / ১৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

২২

দুর্নীতির কারণে বাংলাদেশ এখনো অনগ্রসর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি। শিক্ষাসহ বিভিন্ন খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করা জরুরি।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “বাংলাদেশ এখনো অনগ্রসর হিসেবে রয়েছে। এর সবচেয়ে বড় কারণ দুর্নীতি। দেশ দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত। স্কুলের ফিডিং কর্মসূচিতে ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার কারণে দুর্নীতির বিষয়টি আমাকে কষ্ট দেয়। শুধু শিক্ষাখাতে নয়, সব ক্ষেত্রেই দুর্নীতি রয়েছে। বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি।’

 

তিনি আরও বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের মহান পুরুষেরা দেশকে স্বাধীন করেছিলেন একটি সুন্দর, সাম্য ও শান্তির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি।’ডেপুটি স্পিকার বলেন, “আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, খ্রিষ্টান ও মুসলিমসহ সব ধর্মের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন।’

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মো. জি কে গউছ, হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুল মজিদ। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/