1. admin@banglatoday24.xyz : admin :
  2. info@banglatoday24.xyz : নাহিদ আলম আলম : নাহিদ আলম আলম
  3. shahjalal7633607@gmail.com : শাহজালাল আজমাঈন : শাহজালাল আজমাঈন
  4. Alraji12121j@gmail.com : আল-রাজি -ভূঁইয়া : আল-রাজি -ভূঁইয়া
  5. rakibahammed920@gmail.com : Rakib Ahammed : Rakib Ahammed
  6. editor@banglatoday24.xyz : Roni RP : Roni RP
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কানাডা ও রাশিয়া থেকে ৭০৯ কোটি টাকার সার কিনবে সরকার ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করতে হবে: খাদ্যমন্ত্রী মাধবপুরে কৃষকের সংকট: সার ও সেচ নিয়ে বাড়ছে দুশ্চিন্তামাধবপুরে কৃষকের সংকট: সার ও সেচ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার? মাধবপুরে সবজি চাষে বদলে যাচ্ছে কৃষকের জীবন, বাড়ছে আয় ও স্বাবলম্বিতা নার্সিসিস্টিক অ্যাবিউজের কারণে মস্তিষ্কের যে ধরনের ক্ষতি হয় মাধবপুরের কাটেঙ্গা বিল দখল-ভরাটে বিপন্ন জীববৈচিত্র্য, উদ্ধারের দাবি ‘আওয়ামী স্টাইলে দেশ চালাতে চাইলে পরিণতিও তাদের মতোই হবে’
নোটিশ:
আমাদের ওয়েবসাইটে আপনার কোম্পানি ,পন্য বা যেকোনো ধরণের বিজ্ঞাপন প্রচার করতে চাইলে নিম্নে দেওয়া মেইলে যোগাযোগ করার আহ্বান করা যাচ্ছে- advertise@banglatoday24.xyz , মোবাইলঃ- ০৯৬৪৯৩৯৬৭৮১ ধন্যবাদ।

মাধবপুরের কাটেঙ্গা বিল দখল-ভরাটে বিপন্ন জীববৈচিত্র্য, উদ্ধারের দাবি

Md Rifat / ২০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

২৫

শীতের আগে কাটেঙ্গা বিল উদ্ধারের দাবি, দখল-ভরাটে হুমকিতে জীববৈচিত্র্য

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অতিথি পাখির আগমনের সময়ও এগিয়ে আসছে। এরই মধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল অবৈধ দখল ও ভরাটের কবলে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।

 

স্থানীয়দের অভিযোগ, আন্দিউড়া ইউনিয়নে অবস্থিত গুরুত্বপূর্ণ এই জলাশয়ের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে দখল করে মাটি ভরাট করা হচ্ছে। এতে বিলের স্বাভাবিক পানি প্রবাহ, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পাশাপাশি অতিথি পাখিদের নিরাপদ বিচরণও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কাটেঙ্গা বিলটি সরকারি সম্পত্তি। ভূমি অফিসের তথ্য অনুযায়ী, আন্দিউড়া মৌজার জে.এল. নম্বর ৬৭-এর ৫৩৯৮ দাগে ১ নম্বর খতিয়ানভুক্ত প্রায় ১১ দশমিক ৪৯ একর জমি নিয়ে বিলটি অবস্থিত। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে বিলটির স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।

 

বিলটি দখলমুক্ত করার দাবিতে স্থানীয়রা এরই মধ্যে মানববন্ধন ও প্রশাসনের কাছে আবেদন করেছেন। গত ৮ জুন হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছেও বিল উদ্ধারের আবেদন করা হয়েছিল বলে জানা গেছে।

 

পরিবেশকর্মীদের দাবি, দ্রুত অবৈধ দখল চিহ্নিত করে সরকারি সম্পত্তি উদ্ধার এবং বিলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে আসন্ন শীত মৌসুমে অতিথি পাখিদের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।

 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দেখার কথা জানানো হলেও আজ পর্যন্ত কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/