1. admin@banglatoday24.xyz : admin :
  2. info@banglatoday24.xyz : নাহিদ আলম আলম : নাহিদ আলম আলম
  3. shahjalal7633607@gmail.com : শাহজালাল আজমাঈন : শাহজালাল আজমাঈন
  4. Alraji12121j@gmail.com : আল-রাজি -ভূঁইয়া : আল-রাজি -ভূঁইয়া
  5. rakibahammed920@gmail.com : Rakib Ahammed : Rakib Ahammed
  6. editor@banglatoday24.xyz : Roni RP : Roni RP
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার? মাধবপুরে সবজি চাষে বদলে যাচ্ছে কৃষকের জীবন, বাড়ছে আয় ও স্বাবলম্বিতা নার্সিসিস্টিক অ্যাবিউজের কারণে মস্তিষ্কের যে ধরনের ক্ষতি হয় মাধবপুরের কাটেঙ্গা বিল দখল-ভরাটে বিপন্ন জীববৈচিত্র্য, উদ্ধারের দাবি ‘আওয়ামী স্টাইলে দেশ চালাতে চাইলে পরিণতিও তাদের মতোই হবে’ তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ দক্ষ জনশক্তি গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী যে কারণে ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট স্থগিত করল সরকার
নোটিশ:
আমাদের ওয়েবসাইটে আপনার কোম্পানি ,পন্য বা যেকোনো ধরণের বিজ্ঞাপন প্রচার করতে চাইলে নিম্নে দেওয়া মেইলে যোগাযোগ করার আহ্বান করা যাচ্ছে- advertise@banglatoday24.xyz , মোবাইলঃ- ০৯৬৪৯৩৯৬৭৮১ ধন্যবাদ।

তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

সিলেট প্রতিনিধি / ১৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

২০

ঢাকা জরুরিভিত্তিতে অবতরণ করা ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের রোগী অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর চিকিৎসার উদ্দেশ্যে ভারতের আগরতলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার পথে যাত্রা করেছিলেন অঞ্জনা ভৌমিক। যাত্রাপথে উড়োজাহাজটির দরজায় ত্রুটি দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পাইলট।

এয়ার অ্যাম্বুলেন্সটিতে দুই ক্রু সদস্য, একজন রোগী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিকসহ মোট সাতজন ছিলেন। জরুরি অবতরণের পর তাঁদের সবাইকে নিরাপদে পাওয়া যায়। পরে অসুস্থ অঞ্জনা ভৌমিককে দ্রুত ঢাকার কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী সময়ে অঞ্জনা ভৌমিকের মরদেহ ভারতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে নিহত নারী ও তাঁর সঙ্গে থাকা নিকটাত্মীয়ের পাসপোর্ট না থাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন তাঁদের ট্রাভেল পারমিট প্রদান করে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বুধবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি ভারতে পাঠানো হয়।

নিহত অঞ্জনা ভৌমিক ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার আজেরা এলাকার বাসিন্দা। মরদেহের সঙ্গে তাঁর বোন শান্তা ভৌমিকও ছিলেন।

মরদেহ হস্তান্তরের সময় বিজিবি, বাংলাদেশ ইমিগ্রেশন, বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/