1. abdussalamsagor067@gmail.com : abdussalam sagor : abdussalam sagor
  2. admin@banglatoday24.xyz : admin :
  3. admin.sherpurerbartara@gmail.com : Sherpurer Barta : Sherpurer Barta
  4. info@banglatoday24.xyz : নাহিদ আলম আলম : নাহিদ আলম আলম
  5. shahjalal7633607@gmail.com : শাহজালাল আজমাঈন : শাহজালাল আজমাঈন
  6. Alraji12121j@gmail.com : আল-রাজি -ভূঁইয়া : আল-রাজি -ভূঁইয়া
  7. editor@banglatoday24.xyz : Roni RP : Roni RP
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তির লড়াইয়ে ফাইনালে দুই দল, জয়-পরাজয়ের বাইরে বন্ধুত্বের চর্চা অগোছালো ঘরও হতে পারে সুখের ঠিকানা, ঘর গোছানোর ধারণা বদলে দিচ্ছে নতুন গবেষণা পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সংগীতশিল্পী সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম পর্যটকদের একটি বদভ্যাসে বিরক্ত জাপান দিনে দিনে কেন ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন ভারতীয় টেলিভিশনের সোনালী যুগের অন্যতম কারিগর বিপি সিং আর নেই গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির
নোটিশ:
আমাদের ওয়েবসাইটে আপনার কোম্পানি ,পন্য বা যেকোনো ধরণের বিজ্ঞাপন প্রচার করতে চাইলে নিম্নে দেওয়া মেইলে যোগাযোগ করার আহ্বান করা যাচ্ছ- advertise@banglatoday24.xyz , মোবাইলঃ- ০৯৬৪৯৩৯৬৭৮১ ধন্যবাদ।

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি

MD JARIF / ২০ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

২৬

মাধবপুর প্রতিবেদক:

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। হিমেল বাতাস ও হালকা কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, এর আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমেছে। মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

 

সকালে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার মধ্য দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়তে দেখা যায়। ভোর থেকেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েন দিনমজুর, চা ও পাথর শ্রমিক, ভ্যানচালক ও কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর থেকেই উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়তে থাকে এবং রাত ও ভোরে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবং শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়ছে।

 

তবে দিনের বেলায় রোদের তীব্রতায় তুলনামূলক গরম অনুভূত হচ্ছে। ফলে রাতে ও ভোরে শীত এবং দিনে গরম—এমন বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে উত্তরের এই জনপদ। আবহাওয়া কর্মকর্তার পূর্বাভাস অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বৃষ্টির প্রভাব কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/