হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকার একটি বসতঘর থেকে ১০৪ বোতল এসকুফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (২৮ অক্টোবর) পুলিশ অভিযান চালিয়ে একটি বস্তার ভেতর থেকে এসব সিরাপ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের তথ্যমতে, অভিযুক্তরা হলেন—তেলিয়াপাড়া চা-বাগানের নতুন টিলা এলাকার সন্তোষ তাঁতী (৩৫), মিশন লাইন এলাকার শুভ পানিকা (২৫) এবং বিচ লাইন এলাকার প্রশান্ত তাঁতী (২২)।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।