চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জনকারী এক শিক্ষার্থীর ফলাফল নিয়ে তার এক বন্ধুর মনে সন্দেহ জাগে। ওই শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার মতো যোগ্য নয় বলে মনে করায় বন্ধু নিজেই গোপনে তার খাতা পুনর্নিরীক্ষার (রি-এক্সামিন) আবেদন করে। আর তাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য- পুনর্নিরীক্ষায় দেখা গেছে জিপিএ-৫ পাওয়া সেই শিক্ষার্থী আসলে পাসই করেনি, বরং ফেল করেছে!

বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান নিজের ফেসবুক প্রোফাইল থেকে করা পোস্টে চমকপ্রদ এই ঘটনার কথা তুলে ধরেন।