নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হয়েছেন জোবায়ের হোসেন রাজু। তিনি বর্তমানে কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলাকার মানুষের পাশে থাকা, জনসেবা নিশ্চিত করা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ লক্ষ্যে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন জোবায়ের হোসেন রাজু।

নিজের বক্তব্যে তিনি জানান, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তিনি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

জোবায়ের হোসেন রাজু বলেন, মানুষের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এলাকাবাসীর ভালোবাসা ও সহযোগিতা নিয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।