Team JCD Bangladesh-এর সদ্য প্রকাশিত কেন্দ্রীয় সমন্বয় কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন ১৮ নম্বর সদস্য মোঃ নাঈম খন্দকার। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি কমিটির সদস্যপদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি প্রকাশিত Team JCD Bangladesh-এর কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে ১৮ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন নাঈম খন্দকার। তবে ব্যক্তিগত কারণে তিনি ওই কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন।
পদত্যাগপত্রে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে কেন্দ্রীয় সমন্বয় কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।
একই সঙ্গে Team JCD Bangladesh-এর সার্বিক সাফল্য এবং সংশ্লিষ্ট সবার ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন তিনি।
উল্লেখ্য, পদত্যাগপত্রে নাঈম খন্দকার তাঁর সিদ্ধান্তের কারণ হিসেবে ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন। তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
