বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্ধশতকেরও বেশি সময়ের দ্বিপাক্ষিক ও দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিশ্বমঞ্চে দুই বন্ধুপ্রতীম দেশের এই যৌথ অগ্রযাত্রা আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ মধ্যাহ্নভোজ শেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক অনন্য সৌজন্যের দৃশ্য দেখা যায়। মধ্যাহ্নভোজের আতিথেয়তা গ্রহণ শেষে সফররত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিদায় নেওয়ার সময় তাঁদের সম্মান জানাতে নিজেই গাড়ি পর্যন্ত এগিয়ে আসেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি (TAKAICHI Sanae)।

জাপানি প্রধানমন্ত্রীর এই অসাধারণ আতিথেয়তা ও সৌজন্যমূলক আচরণকে দুই দেশের সর্বোচ্চ কূটনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এই আন্তরিক পরিবেশ দুই দেশের পারস্পরিক আস্থা ও ঐতিহাসিক বন্ধুত্বকে আগামীতে আরও গভীর করার স্পষ্ট ইঙ্গিত দেয়।