সারাদেশের ছাত্রদলের ভাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘Team JCD Bangladesh’ নামে ১৫১ সদস্যের একটি সমন্বিত কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়েছে।

 

২৫ অক্টোবর ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে এ কার্যক্রমের বিস্তারিত জানানো হয়।

 

পোস্টে বলা হয়, Team JCD Bangladesh-এর পেজ ও গ্রুপ পরিচালনা এবং সারাদেশের ছাত্রদলের ভাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই ১৫১ জন সহযোগীর সমন্বয়ে এই কার্যক্রম পরিচালনার কাঠামো গড়ে তোলা হয়েছে।

 

এতে আরও বলা হয়, Team JCD Bangladesh কোনো কমিটি, স্বতন্ত্র সংগঠন বা সাংগঠনিক পদ-পদবির কাঠামো নয়। বরং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বৃহৎ পরিবারের সদস্যদের পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার একটি সমন্বিত উদ্যোগ।

 

কার্যক্রমটির প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন মো. তানভীর ইসলাম। দেশের বিভিন্ন এলাকার ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

 

Team JCD Bangladesh-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্যের মাধ্যমে সারাদেশের ছাত্রদলের ভাইদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগের নেটওয়ার্ক গড়ে উঠবে।