1. admin@banglatoday24.xyz : admin :
  2. info@banglatoday24.xyz : নাহিদ আলম আলম : নাহিদ আলম আলম
  3. shahjalal7633607@gmail.com : শাহজালাল আজমাঈন : শাহজালাল আজমাঈন
  4. Alraji12121j@gmail.com : আল-রাজি -ভূঁইয়া : আল-রাজি -ভূঁইয়া
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে নারীর বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ সাফিয়া সাথীর সফল ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১১ মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক রাহেনুর প্রকাশিত হলো BanglaToday24-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরি
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা

MD JARIF / ৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

৪৩

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা

 

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাকপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে খালেক মিয়ার একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, কাঠ, নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা হঠাৎ খালেক মিয়ার বাড়িতে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় ততক্ষণে বসতঘর ও ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত খালেক মিয়ার ভাষ্য অনুযায়ী, আগুনে ঘরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, কাঠ, নগদ টাকা এবং প্রায় ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। সব মিলিয়ে তাঁর প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

 

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান এবং জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

এদিকে, মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

 

অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে স্থানীয়ভাবে দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/