আজ ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) মাননীয় উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
সাক্ষাৎকালে বুটেক্সের সার্বিক চিত্র ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নে মহামান্য রাষ্ট্রপতির সদয় সহযোগিতা কামনা করা হয়।
এ সময় মহামান্য রাষ্ট্রপতি বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য আনন্দের বিষয়।
এই সৌজন্য সাক্ষাৎ বুটেক্সের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা, উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার এবং ভবিষ্যৎ উন্নয়নের নতুন সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।