আজ ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।
জাইমা রহমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিত একটি পরিবারের সদস্য হলেও শিক্ষা ও আইন পেশায় নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। যুক্তরাজ্যে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি ব্যারিস্টারি সম্পন্ন করেন।
তাঁর দাদা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি আইন বিষয়ে শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতার কারণে তিনি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন।
এদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে তাঁর দায়িত্ব পালনের খবর প্রকাশিত হয়। আন্তর্জাতিক পরিসরে আইনবিষয়ক কাজে তাঁর এই সম্পৃক্ততা পেশাগত জীবনে নতুন অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।
জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।
শুভ জন্মদিন, ব্যারিস্টার জাইমা রহমান।